স্টার্টআপ বাংলাদেশের এমডি হলেন সামি আহমেদ

২ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:১৩  
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করে টিনা এফ জাবিনের স্থলাভিষিক্ত হলেন তিনি। বুধবার আইসিটি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগ পত্র তুলে দেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। এর আগে সামি আহমেদ ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে নাজ এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে যোগ দিয়ে কাজ করেছেন সাড়ে তিন বছর। ২০১২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (বর্তমানে ইনোভেট ফর অল)- এটুআই এর টেকনোলজি এক্সপার্ট হিসেবে যোগ দেন। এই পদে এক বছর ৮ মাস দায়িত্বপালন কালে ২০১৪ সালে নির্বাহী পরিচালক হিসেবে বেসিসের যোগ দেন। এরপর আইটিইএস পলিসি এডভাইজার হিসেবে যোগ দেন আইসিটি বিভাগে। এছাড়া ইউনিভার্সাল আইটি লিমিটেডের হেড অব অপারেশন, রেজ সিস্টেমসের আইটি কনসালটেন্ট ছিলেন তিনি।